কলেজছাত্রীকে নিয়ে উধাও, বরখাস্ত প্রভাষক
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে প্রেমের ফাঁদে ফেলে কলেজপড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৮) নিয়ে উধাও হওয়া প্রভাষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা গত রোববার থানায় অভিযোগ করেছেন। তবে ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। মঙ্গলবার দুপুরে রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সাইফুল বিষয়টি নিশ্চিত করেছেন। […]










