ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের নামে চুরির মামলা
কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা, মোবাইলফোন চুরি ও ভাঙচুরের অভিযোগে সদ্য নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, তার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজসহ আওয়ামী লীগের ৫২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। […]










