বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নভেম্বর ২০২৪

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

যায়যায়কাল প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নির্বাচন অনুষ্ঠানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নবগঠিত নির্বাচন কমিশনের শপথগ্রহণ শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন সিইসি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শপথ যেটা নিয়েছি। শপথের সম্মান রাখতে চাই। শপথ সমুন্নত রাখবো। এই দায়িত্বকে জীবনের বড় সুযোগ হিসেবে দেখছি। […]

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি Read More »

সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় বাড়ল

যায়যায়কাল প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের (আইনানুযায়ী সবাই কর্মচারী) এ বছর সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর করার সিদ্ধান্ত হয়েছে। এখন এ নিয়ে আদেশ জারি করা হবে। রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান। সময় বাড়ানোর বিষয়ে ওপর থেকে সিদ্ধান্ত পেয়েছেন

সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় বাড়ল Read More »

নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত আটক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির প্রস্তুতিকাল অস্ত্রসহ ডাকাতদলের চার সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের আটক করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর মিয়া (২৮), আব্দুল হাদি (৩৫), মেরাজুল ইসলাম ও আবুল কালাম (৩০)। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা

নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত আটক Read More »

ঋন চাওয়ায় অপমানিত করে বের করে দেয়ার অভিযোগ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে

মোহাইমিনুল ইসলাম (উলিপুর) কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজারের মোঃ মোকছেদ আলী সরকারের বিরুদ্ধে ব্যাংক থেকে বের করে দেয়া নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অনিয়ম ও অভিযোগের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা আনসার কমানডেন্ট সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগের কপি দিয়েছেন ভুক্তভোগী আনসার সদস্যরা। অভিযোগ সূত্রে জানা যায়, উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর

ঋন চাওয়ায় অপমানিত করে বের করে দেয়ার অভিযোগ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে Read More »

আ’লীগ আমলে গ্যাসলাইনের রাস্তা কাটতে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

যায়যায়কাল প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত আওয়ামী লীগের শাসনামলে শিল্পকারখানায় গ্যাস–সংযোগের জন্য রাস্তা কাটার অনুমতি পেতে তাকে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছিল। এই ঘুষের টাকা পৌঁছে দিতেও এক ব্যক্তিকে ঘুষ দিতে হয়েছিল তাকে। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। ‘দেশের শিল্প খাতে জ্বালানি–সংকট সমাধানের পথ’

আ’লীগ আমলে গ্যাসলাইনের রাস্তা কাটতে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা Read More »

কপ২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসির ওয়াকআউট: আর্থিক সহায়তার দাবি

যায়যায়কাল ডেস্ক: কপ২৯ জলবায়ু সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং স্বল্পোন্নত দেশগুলোর জোট তাদের মৌলিক চাহিদা এবং অর্থনৈতিক সহায়তার দাবি উপেক্ষিত হওয়ার অভিযোগ তুলে সম্মিলিতভাবে গভীর অসন্তোষ প্রকাশ করে অতিরিক্ত আলোচনা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার আজারবাইজানের রাজধানী বাকুতে অলিম্পিক স্টেডিয়ামের নিজামি হলে সমাপনী অধিবেশনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। সম্মেলনের নতুন জলবায়ু অর্থায়ন চুক্তির

কপ২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসির ওয়াকআউট: আর্থিক সহায়তার দাবি Read More »

সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানি, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

যায়যায়কাল প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাশত করবে না। বিশিষ্ট সাংবাদিক

সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানি, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার Read More »

চলনবিল ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময় সভা

কাবিল উদ্দিন কাফি, সিংড়া(নাটোর): নাটোরের সিংড়া উপজেলায় এসএসসি ব্যাচ ১৯৯৪ বন্ধুদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিংড়া উপজেলার চৌগ্রাম হাইস্কুল এন্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট সিংড়ার অধ্যক্ষ সায়বর আলী আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চলনবিল ফ্রেন্ড সোসাইটি ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক

চলনবিল ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময় সভা Read More »

মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

রেদোয়ান হোসেন জনি, মিরসরাই : মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদক প্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের আয়োজনে ৩৫তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসা মিলে ১৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের

মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণ Read More »

সিংড়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিংড়া পৌর জামায়াতের আয়োজনে শহরের শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদরুল উলা’র পরিচালনায় এসময়

সিংড়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত Read More »