হিরালালকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ
ইব্রাহিম খলিল মঞ্জু, চন্দ্রগঞ্জ: লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার ভোরে তাদেরকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।ওসি মো. আবদুল মুন্নাফ বলেন, […]










