মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নভেম্বর ২০২৪

মোটরসাইকেল নিয়ে বাসের নিচে, প্রাণ গেল যুবকের

মো. রাশেদুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম): কুড়িগ্রামে বাসচাপায় শামসুল আলম(৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার সকালে পৌর শহরের পচার মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতের নাম আবুল কাশেম। কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা পচার মসজিদ গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস […]

মোটরসাইকেল নিয়ে বাসের নিচে, প্রাণ গেল যুবকের Read More »

চন্দ্রগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মো. ইব্রাহিম খলিল, চন্দ্রগঞ্জ : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির, মুহাম্মদ মোস্তফা মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমনের সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েব

চন্দ্রগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত Read More »

কীর্তিমান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টারের বীরত্ব গাঁথা

শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বীরত্ব গাঁথা আজও চোখে ভাসে বীর মুক্তিযোদ্ধাদের। যুবকদের উদ্বুদ্ধ করে রনাঙ্গণে পাঠাতে তার নানামুখী পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ মুক্তিযোদ্ধারা। পেশায় শিক্ষক এই বীর মুক্তিযোদ্ধা এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সমাজের জনসাধারণের মাঝেও ছড়িয়েছেন আলোর দ্যুতি। ফলে জেলার বাইরেও ছড়িয়েছে তার সুখ্যাতি। বীর মুক্তিযোদ্ধা

কীর্তিমান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টারের বীরত্ব গাঁথা Read More »

ভুরুঙ্গামারীতে দুই আ’লীগ নেতা গ্রেফতার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা‌কে গ্রেফতার ক‌রে‌ছে ভূরুঙ্গামারী থানা পু‌লিশ। গ্রেপ্তারকৃতরা হ‌লেন- উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড সহসভাপতি আফতাব মন্ডল (৬০) ও ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আজিজুল হক রাজু (৪৭)। রোববার গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে

ভুরুঙ্গামারীতে দুই আ’লীগ নেতা গ্রেফতার Read More »

রাসিকের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম পঁচা আটক

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম পচাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ফারুক হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। রোববার দুপুরে নগরের চণ্ডিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নগর ডিবি পুলিশের পরিদর্শক

রাসিকের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম পঁচা আটক Read More »

দিনাজপুরে আ’লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। রোববার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

দিনাজপুরে আ’লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ Read More »

নলডাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসন নিরব

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সাইদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা চৌরাস্তা থেকে পূর্ব পার্শ্বে খামার দশালিয়া মোতাহার মাস্টারের পরিত্যক্ত ইটভাটা সংলগ্ন স্থানে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে পার্শ্ববর্তী কৃষি জমি ধংসের আশঙ্কা করছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল চায়না অটোরাইস মিল দেয়ার লক্ষ্যে বিশাল জায়গায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু

নলডাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসন নিরব Read More »

দেশ সংস্কার না করা পর্যন্ত আন্দোলন চলবে: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্ররা

মো. মহসিন উদ্দিন, স্টাফ রিপোর্টার : গাজীপুরে টঙ্গী কলেজ গেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি টঙ্গী কলেজ গেট রোড থেকে শুরু করে শাখা রোড ও মুক্তারবাড়ি রোড দিয়ে টঙ্গী ফুটওভার ব্রিজের নিচে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে টঙ্গী পশ্চিম থানা, টঙ্গী পূর্ব থানা, গাছা থানাসহ গাজীপুর এর

দেশ সংস্কার না করা পর্যন্ত আন্দোলন চলবে: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্ররা Read More »

সন্দ্বীপে সাংবাদিকদের সঙ্গে মুজাহিদ কমিটির মতবিনিময়

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: আগামী ১৪ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে সমাবেশ করবেন। এ উপলক্ষে সংবাদকর্মীদের সাথে বাংলাদেশ মুজাহিদ কমিটি সন্দ্বীপ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় খন্তার হাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে সাংবাদিকদের সঙ্গে মুজাহিদ কমিটির মতবিনিময় Read More »

আলীকদমে যৌথ অভিযানে ৩৪০০ পিস ইয়াবা উদ্ধার

ইসমাইল হোসেন, বিশেষ প্রতিনিধি: বান্দবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদের নির্দেশনায় সহকারী পরিচালক মো. বদর উদ্দিন কামাল হোসেনের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে

আলীকদমে যৌথ অভিযানে ৩৪০০ পিস ইয়াবা উদ্ধার Read More »