অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে ট্রেন চলাচল
যায়যায়কাল প্রতিবেদক: কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে কর্মবিরতি পালন করা রানিং স্টাফদের সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের বৈঠক। ফলে সারা দেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে। মঙ্গলবার ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। […]










