শিবগঞ্জ থানায় নবাগত ওসির যোগদান
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শাহীনুজ্জামান শাহীন। শনিবার দুপুরে তিনি বিদায়ী ওসি আব্দুল হান্নানের নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন। শিবগঞ্জ থানায় যোগদানের আগে শাহীনুজ্জামান কাহালু থানার ওসি ছিলেন। ইতোপূর্বে তিনি শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ছিলেন। নতুন ওসি যোগদান করার সময় উপস্থিত ছিলেন, […]

