শিবগঞ্জে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেপ্তার
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত পৌণে ১টার দিকে উপজেলার মোকামতলা মুরাদপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে তাদের গ্রেপ্তার করা হয়। এঘটনায় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মাদক কারবারিরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের মতিউর রহমান খোকনের ছেলে আসলাম শেখ […]










