চাটখিলে বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেফতার
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ রাব্বি (২৮) নামের এক মাদক কারবারি থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে, ছয়ানী টবগা পাইজের বাড়ির মৃত শহিদ উল্যাহর ছেলে মো: সেলিম ( মাইক সেলিম), পরকোট […]






