সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মে ২৩, ২০২৫

দুর্গাপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ফেস্টুন ও পোস্টার টানানোকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম সফু (৪০) নামের এক করাতকল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পূর্ব বাকলজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম […]

দুর্গাপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ Read More »

হাটিকুমরুল থেকে আরাফাত নামে এক যুবকের মরদেহ উদ্ধার

কাইয়ুম মাহমুদ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুলে আরাফাত হোসেন(৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  আরাফাত হোসেন স্থানীয় সিল্ক সিটি হোটেলের কর্মচারী ছিল ও ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার সকালে হাটিকুমরুল  ইউনিয়নের গোল চত্বর এলাকায় এঘটনা ঘটে। সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) পুলক বলেন, খবর পেয়ে সকালে হাটিকুমরুল গোলচত্বরে হাইওয়ে

হাটিকুমরুল থেকে আরাফাত নামে এক যুবকের মরদেহ উদ্ধার Read More »

রৌমারীতে বই চুরির মামলায় একাডেমিক সুপারভাইজার গ্রেফতার

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে বই চুরির মামলায় একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেফতার  করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তথ্যটি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লৎফর রহমান। গ্রেফতারকৃত মোক্তার হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। তিনি রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক

রৌমারীতে বই চুরির মামলায় একাডেমিক সুপারভাইজার গ্রেফতার Read More »

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী

যায়যায় কাল প্রতিবেদক: জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানায় বাহিনী। সেনাবাহিনী বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী Read More »

ফেনী সীমান্তে ২৪ জনকে পুশইন বিএসএফের

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তরের পর আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে

ফেনী সীমান্তে ২৪ জনকে পুশইন বিএসএফের Read More »

আত্রাই-রাণীনগরে আ’লীগের ৩ নেতা গ্রেফতার

‎মো: গোলাম মোরশেদ, ‎রাণীনগর (নওগাঁ): নওগাঁর আত্রাই ও রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে এবং বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। ‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভর-তেতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা

আত্রাই-রাণীনগরে আ’লীগের ৩ নেতা গ্রেফতার Read More »

অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: নাহিদ ইসলাম

যায়যায়কাল ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘দেশের চলমান

অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: নাহিদ ইসলাম Read More »

গণ–অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

যায়যায়কাল প্রতিবেদক: ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী সময়ে সেনানিবাসের ভেতরে প্রাণ রক্ষায় আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের বিষয়ে অবস্থান জানিয়েছে সেনাবাহিনী। সে সময়ে শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইনবহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয়প্রার্থীদের জীবন রক্ষা করাই মুখ্য উদ্দেশ্য ছিল বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর এ অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়,

গণ–অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ Read More »

ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় : মাহফুজ আলম

যায়যায়কাল প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে পোস্টে এ কথা বলেন। ভেরিফাইড ফেসবুকে দেয়া তার পোস্টে তথ্য উপদেষ্টা বলেন, ‘দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোন বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল-সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের

ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় : মাহফুজ আলম Read More »

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

যায়যায়কাল প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ২৯ তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা সুমন মেহেদী বিষয়টি নিশ্চিত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন Read More »