সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগস্ট ২০২৫

ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৭ জন

যায়যায়কাল প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই সাত ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক করার কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের নতুন অতিরিক্ত আইজিপিরা হলেন পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম, […]

ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৭ জন Read More »

মালয়েশিয়ায় গেলেন প্রধান উপদেষ্টা

যায়যায়কাল প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় তিনদিনের সরকারি সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন । প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার দুপুর ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রফেসর ইউনূস এই

মালয়েশিয়ায় গেলেন প্রধান উপদেষ্টা Read More »

চাটখিলে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল পৌর শহরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত সোমবার দুপুরে চাটখিল আনিতাশ পেট্রোল পাম্প সংলগ্ন সরকারি জায়গায় বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মিজানুর রহমান পৌর সভার কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী ও পুলিশের একটি টিম উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। উপজেলা

চাটখিলে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান Read More »

তালার ভায়ড়া সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): দেশকে ভালোবাসুন, দেশের উন্নয়নে ভূমিকা রাখুন- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে তালায় ভায়ড়া সোশ্যাল ফাউন্ডেশনের এক যুগ পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও ছাত্রছাত্রীদের মধ্যে ফল ও বনজ চারা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে তালা শাহাপুর গাজী সিরাজউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ফাউন্ডেশনের কোষাধক্ষ্য মো. ইজাহার আলী

তালার ভায়ড়া সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Read More »

সীতাকুণ্ডে খেলাফত মজলিসের নেতার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত

মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুণ্ড থানা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীনের অকাল মৃত্যুতে সীতাকুণ্ড থানা খেলাফত মজলিসের উদ্যোগে আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার কুমিরা ইউনিয়নের দক্ষিণ হিঙ্গরী পাড়া, বায়তুল হাসান জামে মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ডে খেলাফত মজলিসের নেতার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত Read More »

সাপে কাটা রোগীর চিকিৎসা নেই নবীনগরে, উদ্বেগ এলাকাবাসীর

খাইরুল হাসান, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন বা এন্টিভেনম নেই। এছাড়া নেই জরুরি চিকিৎসা দেওয়ার জন্য আধুনিক সুবিধা। ফলে সাপে কাটা রোগীদের বাধ্য হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল বা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় রোগীর জীবন প্রদীপ নিভে যায়

সাপে কাটা রোগীর চিকিৎসা নেই নবীনগরে, উদ্বেগ এলাকাবাসীর Read More »

দক্ষিণ লক্ষ্মীপুরে বর্ষণে বিচ্ছিন্ন যোগাযোগ, স্বেচ্ছাশ্রমে চলছে সংস্কার কাজ

খাইরুল হাসান, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ভারী বর্ষণের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রাম কয়েকদিন ধরে ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে গ্রামের শত শত মানুষ ও স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। মালামাল পরিবহনেও দেখা দিয়েছে মারাত্মক ভোগান্তি। স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল ও মো. তানিম উপস্থিত থেকে ব্যক্তিগত দায়িত্বে কাজের

দক্ষিণ লক্ষ্মীপুরে বর্ষণে বিচ্ছিন্ন যোগাযোগ, স্বেচ্ছাশ্রমে চলছে সংস্কার কাজ Read More »

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, জনসম্মুখে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও জনগন্ঠের স্টাফ রিপোর্টার মো. হামিদ হোসেন এরশাদ, মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি আয়েজ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন Read More »

সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার

মো. মাইন উদ্দীন, সন্দ্বীপ: চট্টগ্রামের সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শরাফত আলী শামীম (৪৯) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে সন্দ্বীপ থানাধীন বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জনৈক আবুল হাসেম মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা

সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার Read More »

ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত বিপজ্জনক: জাতিসংঘ

যায়যায়কাল ডেস্ক: ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এই ‘বিপজ্জনক’ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। যৌথ বিবৃতি দিয়েও জানানো হয়েছে কড়া নিন্দা। রোববারের এই বৈঠকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেন, ইসরায়েল লড়াইয়ের তীব্রতা বাড়ানোর এক বেপরোয়া পরিকল্পনা করেছে। গাজা দখলের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের বড় ধরনের

ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত বিপজ্জনক: জাতিসংঘ Read More »