বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা আগামীকাল
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রাজধানী ঢাকাসহ সারাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সাথে তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করবে। এ উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো। এই উৎসব এবং মাসব্যাপী কঠিন চীবর দান (ভিক্ষুদের গেরুয়া রংয়ের বস্ত্র প্রদান অনুষ্ঠান) উপলক্ষে রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।রাষ্ট্রপতি […]










