কালকিনিতে ভেজাল ওষুধ বিক্রি, এক বছরের কারাদণ্ড
রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কোম্পানির ভেজাল ওষুধ বিক্রির অপরাধে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালকিনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মারগুব তৌহিদের নেতৃত্বে পুলিশের একটি দল কালকিনি উপজেলার কালাই সরদারের চর এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল ওষুধসহ একজনকে আটক করেন। আটককৃত ব্যক্তির নাম আব্দুল কাইয়ুম (৩৪)। […]










