এমপি আনার হত্যা তদন্তে নেপালে ডিবির হারুন
যায়যায় কাল প্রতিবেদক : সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্তে নেপালের রাজধানী কাঠমাণ্ডু গেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। শনিবার সকালে ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দলটি ঢাকা ছাড়ে। রওনা হওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি কর্মকর্তা হারুন বলেন, “ইদানীং বাংলাদেশের অনেক সন্ত্রাসী কাঠমাণ্ডুকে ব্যবহার করছে। এর মধ্যে […]










