কেশবপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি
আলমগীর হোসেন , কেশবপুর(যশোর) : যশোরের কেশবপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা নানা ভোগান্তি পোহাচ্ছেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহিরাঙ্গন আবর্জনায় ভরে থাকে। হাসপাতাল চত্বরে থাকা গভীর নলকূপটি নষ্ট। জেনারেটর থাকলেও সেটি চালু করা হয় না। বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে থাকতে হয় রোগীদের। এক বছর ধরে অ্যাম্বুলেন্সের চালকও নেই। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে […]










