উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ: সিইসি
নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে আনুমানিক ৩০ থেকে ৪০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বুধবার সকাল ৮টা থেকে ১৩৯টি উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষ, জাল ভোট, সাংবাদিককে মারধর ও […]










