শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

AL FAISAL

গঙ্গাচড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আসকের নিন্দা

যায়যায়কাল ডেস্ক: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে পরিকল্পিত হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, ‘কেবল একটি কিশোরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগের ভিত্তিতে পুরো একটি সম্প্রদায়ের বিরুদ্ধে যেভাবে সহিংসতা চালানো হয়েছে, তা কোনো সভ্য রাষ্ট্র ও সমাজের […]

গঙ্গাচড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আসকের নিন্দা Read More »

উজবেকিস্তানে বাংলাদেশের দূতাবাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

যায়যায়কাল ডেস্ক: জুলাই-আগস্ট গণঅভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাসের ফ্রেন্ডশিপ হলে উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে “বাংলাদেশ-উজবেকিস্তান: কানেক্টিং থ্রু ইয়ুথ” শীর্ষক এক ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করে। ওয়েবস্টার বিশ্ববিদ্যালয় ও উজবেকিস্তান ওয়ার্ল্ড ইকোনোমি ও ডিপ্লোমেসি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বাংলাদেশ ও উজবেকিস্তান সম্পর্কের শক্তিমাত্রা ও ইতিবাচক দিকসমূহের উল্লেখ করে

উজবেকিস্তানে বাংলাদেশের দূতাবাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত Read More »

শুধু প্রলেপ দেয়া পরিবর্তন নয়, নতুন করে গড়তে হবে দেশ: প্রধান উপদেষ্টা

যায়যায় কাল প্রতিবেদক:  প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন যে, দেশে যদি গভীর সংস্কার না হয়, তাহলে আবারও স্বৈরাচার চলে আসতে পারে। তিনি শুধু “প্রলেপ দেওয়া পরিবর্তন” নয়, বরং “নতুন করে দেশ গড়তে হবে” বলে জোর দিয়েছেন। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই

শুধু প্রলেপ দেয়া পরিবর্তন নয়, নতুন করে গড়তে হবে দেশ: প্রধান উপদেষ্টা Read More »

সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শিহাবউদ্দীনের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির তহবিল থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ, নথিপত্র চুরি, দায়িত্বে গাফিলতি ও প্রশাসনিক স্বৈরাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন ও কলেজ গভর্নিং বডি যৌথভাবে তদন্ত শুরু করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত চাকরির শর্তাবলী রেগুলেশন ২০১৯-এর ১৭(ঘ) ধারা অনুসারে পাঁচ সদস্যবিশিষ্ট একটি

সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় Read More »

সারিয়াকান্দি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) : বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সারাদিনব্যাপী পারফরমেন্স বেজড গ্র্যান্টস  ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি আওতায় ও সারিয়াকান্দি  উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস ও বগুড়া জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা  শিক্ষা

সারিয়াকান্দি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Read More »

পীরগঞ্জে আশরাফুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ডও চারজন খালাস

পীরগঞ্জ প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জের চতরা এলাকায় ব্যবসায়ী আশরাফুল হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ খোদা মোহাম্মদ নাজির এ রায় দিয়েছেন। মামলা সুত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ই জানুয়ারি পীরগঞ্জের এলাকার ব্যবসায়ী আশরাফুল বাসা থেকে বের হওয়ার পরে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।

পীরগঞ্জে আশরাফুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ডও চারজন খালাস Read More »

মাভাবিপ্রবিতে ভাসানীর কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম ও এনসিপি নেতা-কর্মীরা

‎সমাপ্তী খান,‎ মাভাবিপ্রবি: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন। ‎ ‎সোমবার রাতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রাঙ্গণে অবস্থিত ভাসানীর মাজারে গিয়ে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। পরে

মাভাবিপ্রবিতে ভাসানীর কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম ও এনসিপি নেতা-কর্মীরা Read More »

সিরাজগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিতে ২০ হাজার টাকা জরিমানা

এস এম আক্কাস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের ইবিরোড এলাকায় সনি আইসক্রিম নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে বিপজ্জনকভাবে প্রস্তুতকৃত ১ হাজার ৪’শ পিস আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী

সিরাজগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিতে ২০ হাজার টাকা জরিমানা Read More »

‘শফি ডাকাত’কে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও গ্রেনেডসহ গ্রেফতার

মো. ওসমান গনি (ইলি), কক্সবাজার: কক্সবাজার জেলার শীর্ষ সন্ত্রাসী ‘শফি ডাকাত’কে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও গ্রেনেডসহ গ্রেফতার করেছে র‍্যাব-১৫। গতকাল রাতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাশের একটি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সহযোগীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়, র‍্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। পরবর্তীতে গহীন পাহাড় থেকে উদ্ধার করা

‘শফি ডাকাত’কে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও গ্রেনেডসহ গ্রেফতার Read More »

সাতক্ষীরায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ৭৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে সাতক্ষীরায় মো. লিয়াকত গাজী (৩০) নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।   সোমবার সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায়

সাতক্ষীরায় যুবকের ১০ বছরের কারাদণ্ড Read More »