হিলি স্থলবন্দরে কমপ্লিট শাটডাউন
খান মো. আঃ মজিদ, দিনাজপুর: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমপ্লিট শাটডাউন চলছে। রোববার সকাল থেকে বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়নি। সরেজমিনে দেখা গেছে, দ্বিতীয় দিনের মত রোববার সকাল থেকে হিলি স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা-কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করন। কার্যালয় খোলা থাকলেও কর্মকর্তা কর্মচারীরা কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। […]










