সাতক্ষীরা সদর হাসপাতালের ড্রেনেই মশার ‘চাষাবাদ’
আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর হাসপাতালের ড্রেন এখন মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। হাসপাতালের ভেতরে ও আশপাশে জমে থাকা নোংরা পানিতে লক্ষাধিক মশার লার্ভা চোখে পড়ার মতোভাবে দৃশ্যমান। এতে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। সরেজমিনে ঘুরে দেখা যায়, হাসপাতালের ড্রেনগুলোতে পচা ময়লা, প্লাস্টিক ও পলিথিনজাত বর্জ্য জমে আছে দীর্ঘদিন ধরে। সেই সাথে জমে থাকা […]










