জ্বালানির দাম এখনই বাড়ছে না : অর্থ উপদেষ্টা
যায়যায়কাল প্রতিবেদক: ইরান-ইসরাইল যুদ্ধ পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার এখনই জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা বেড়েছে। তবে আমাদের অর্ডার করা চালানে এখনো কোনো প্রভাব পড়েনি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিছুটা চাপ আসতে পারে। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও […]










