রৌমারীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ৫২ পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবককে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে রৌমারী বাজারের কম্পিউটার গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত আবুল কালাম আজাদ রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা এবং মমিনুল ইসলামের ছেলে। […]










