শনিবার, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

AL FAISAL

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী

যায়যায় কাল প্রতিবেদক: জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানায় বাহিনী। সেনাবাহিনী বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী […]

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী Read More »

ফেনী সীমান্তে ২৪ জনকে পুশইন বিএসএফের

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তরের পর আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে

ফেনী সীমান্তে ২৪ জনকে পুশইন বিএসএফের Read More »

আত্রাই-রাণীনগরে আ’লীগের ৩ নেতা গ্রেফতার

‎মো: গোলাম মোরশেদ, ‎রাণীনগর (নওগাঁ): নওগাঁর আত্রাই ও রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে এবং বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। ‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভর-তেতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা

আত্রাই-রাণীনগরে আ’লীগের ৩ নেতা গ্রেফতার Read More »

অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: নাহিদ ইসলাম

যায়যায়কাল ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘দেশের চলমান

অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: নাহিদ ইসলাম Read More »

গণ–অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

যায়যায়কাল প্রতিবেদক: ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী সময়ে সেনানিবাসের ভেতরে প্রাণ রক্ষায় আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের বিষয়ে অবস্থান জানিয়েছে সেনাবাহিনী। সে সময়ে শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইনবহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয়প্রার্থীদের জীবন রক্ষা করাই মুখ্য উদ্দেশ্য ছিল বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর এ অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়,

গণ–অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ Read More »

ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় : মাহফুজ আলম

যায়যায়কাল প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে পোস্টে এ কথা বলেন। ভেরিফাইড ফেসবুকে দেয়া তার পোস্টে তথ্য উপদেষ্টা বলেন, ‘দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোন বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল-সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের

ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় : মাহফুজ আলম Read More »

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

যায়যায়কাল প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ২৯ তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা সুমন মেহেদী বিষয়টি নিশ্চিত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন Read More »

‘বিভাজনের রাজনীতি করলে পলায়নকৃত স্বৈরাচার পুনর্বাসিত হবে’

কৌশিক চৌধুরী, হিলি: বিভাজনের রাজনীতি করলে পলায়নকৃত স্বৈরাচার তাদের কাছে থাকা লুন্ঠনকৃত অর্থ ও অস্ত্র দিয়ে আপনার আমার মাঝে বিভেদ সৃষ্টি করবে। এই বিভাজনের ভিতর দিয়ে তারা আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে। পলায়নকৃত স্বৈরাচারের সাথে যারাই জড়িত আছে তাদের কাউকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এজেডএম

‘বিভাজনের রাজনীতি করলে পলায়নকৃত স্বৈরাচার পুনর্বাসিত হবে’ Read More »

বোচাগঞ্জ উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ কোটি ৫০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক বাজেট সভার মাধ্যমে এ বাজেট উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। বাজেট ঘোষণার এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা

বোচাগঞ্জ উপজেলা পরিষদের বাজেট ঘোষণা Read More »

ভূরুঙ্গামারীতে বৈরী আবহাওয়ায় নষ্ট হচ্ছে ধান

নুরুল আমিন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ১২ দিন ধরে চলা মধুমাস জ্যৈষ্ঠ মাসের অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে ধান পেকে পানিতে তলিয়ে যাওয়া, ধান কাটা, মাড়াই, চাহিদা মতো শ্রমিক না পাওয়া, ভেজা ধান শুকাতে নাপারায় চরম হতাশা ও ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। চলতি বোরো মৌসুমে ভরা মৌসুমে ধান কাটা, মাড়াই ও ধান শুকানোর কাজে ব্যাস্ত থাকেন কৃষক

ভূরুঙ্গামারীতে বৈরী আবহাওয়ায় নষ্ট হচ্ছে ধান Read More »