দিরাই বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পাবেল হাসান, সুনামগঞ্জ: দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩ টার দিকে মদনপুর-দিরাই সড়কের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কান্দাহাটি গ্রামের মাওলানা ফয়জুর রহমানের ছেলে তৌফিকুর রহমান জাহিদ (২৭)। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ৩টার দিকে মদনপুর-দিরাই সড়কের ফায়ার সার্ভিস […]










