সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য, ব্যবসায়ীকে জরিমানা
আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস […]










