অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি
যায়যায় কাল প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চারজন ও পুলিশ সুপার পদমর্যাদার ১৩ জন ও অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার তিনজনসহ ২০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান। […]










