ফটিকছড়িতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কামরুল হাসান, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার পূর্ব-আজিমনগর এলাকায় নির্মাণাধীন দোতলা ভবন থেকে নিচে পড়ে মো. সেকান্দর (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মাইজভান্ডার-দরবার শরীফ সড়কের পাশের একটি দোতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. সেকান্দর নানপুর ইউপির ১ নং ওয়ার্ডের শিল্পপাড়া এলাকার বাসিন্দা মোহররম আলীর সন্তান, একজন নির্মাণ শ্রমিক। প্রত্যক্ষদর্শী জানান, […]










