বিদ্যা সুখের ছায়া
মো. সৈয়দুল ইসলাম বিদ্যা ছাড়া এই ভুবনেচলা ভীষণ দায়,অন্ধকারে জীবন ঢাকেপথ খুঁজে না পায়।বিদ্যা ভাসে দুখ সাগরেসুখের ছায়া হয়ে,টাকা সম্পদ সব ক্ষয়ে যায়বিদ্যা যে যায় রয়ে।বিদ্যা হলো অমূল্য ধনবুঝতে যেজন পারে,সফলতার চাবিকাঠিঘিরে রাখে তারে।বিদ্যা লাভের আশায় চলোপাঠশালাতে যাই,বিদ্যা নামের ফুলঝুরিতেজীবনটা সাজাই।










