মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

AL FAISAL

রায়গঞ্জে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতাকর্মীরা

কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দল। রোববার সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা এলাকার কৃষক আব্দুল গফুর (কন্টেক) এর ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিন সরকার। ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে […]

রায়গঞ্জে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতাকর্মীরা Read More »

শাহজাদপুরে ৩টি মুদির দোকান পুড়ে ছাই

আমিনুল হক, শাহজাদপুর: সিরাজগঞ্জের শাহজাদপুরে আগুন লেগে পুড়ে গেছে ৩টি মুদির দোকান। রোববার রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুর পৌরশহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকার শক্তিপুর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।এই অগ্নিকাণ্ডে নূর উদ্দিন, কন্নু মিয়া, জাকারিয়ার মুদির দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এ সময় মুদি দোকান ব্যবসায়ীরা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে।

শাহজাদপুরে ৩টি মুদির দোকান পুড়ে ছাই Read More »

ট্রাম্পের সঙ্গে ৩ বার কথা হয়েছে, ইরান প্রশ্নে আমরা একমত: নেতানিয়াহু

যায়যায়কাল ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গত ৫ নভেম্বরের নির্বাচনের পর থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনবার তিনি কথা বলেছেন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্রতার বন্ধন আরও দৃঢ় করতে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাল আলোচনা হয়েছে। আর ইরান যে হুমকি সৃষ্টি করে আছে সে ব্যাপারে ট্রাম্প ও তিনি একমত হয়েছেন বলেও জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর

ট্রাম্পের সঙ্গে ৩ বার কথা হয়েছে, ইরান প্রশ্নে আমরা একমত: নেতানিয়াহু Read More »

আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

যায়যায়কাল প্রতিবেদক: তথ্য অধিদপ্তর (পিআইডি) নতুন করে আরও ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে। এ নিয়ে অন্তর্বর্তী সরকার মোট ১৬৭ সাংবাদিকের কার্ড বাতিল করল। অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীর। এতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০,

আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল Read More »

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন বিশেষ সহকারী নিয়োগ

যায়যায়কাল প্রতিবেদক: প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারী স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করবেন। এ জন্য তাদের ওই সব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। রোববার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তিনজন বিশেষ সহকারী হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন বিশেষ সহকারী নিয়োগ Read More »

সংস্কৃতি মন্ত্রণালয় সামলাবেন মোস্তফা সরয়ার ফারুকী

যায়যায়কাল প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার মধ্যে ব্যবসায়ী সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আরেক নতুন উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এত দিন অন্য দুই

সংস্কৃতি মন্ত্রণালয় সামলাবেন মোস্তফা সরয়ার ফারুকী Read More »

রাজশাহীর আলুপট্টির নতুন নাম বিজয়য়ের মোড়: মিনু

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে গুলির সামনে দাঁড়িয়ে ছিলেন ছাত্র-জনতা। পুলিশ আর যুবলীগের গুলিতে সেদিন গুলিবিদ্ধ হন অর্ধশতাধিক। প্রাণ হারান দুই ছাত্র। এর কিছুক্ষণ পরই খবর আসে- পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। তাই রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ের নাম রাখা হলো ‘বিজয়ের মোড়’। রোববার বিকালে আলুপট্টি মোড়ে

রাজশাহীর আলুপট্টির নতুন নাম বিজয়য়ের মোড়: মিনু Read More »

সিংড়ায় শ্রমিক লীগ নেতাসহ ৬ জন গ্রেফতার

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর): ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণা চলাকালে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের মামলায় নাটোরের সিংড়ায় শ্রমিক লীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিংড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা সেন্টু

সিংড়ায় শ্রমিক লীগ নেতাসহ ৬ জন গ্রেফতার Read More »

বড়লেখার রাসেল পেলেন সোশ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) : শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সোশ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ন্যাশনাল ইয়ুথ ফোরামের উদ্যোগে দেশের সর্ববৃহৎ যুব কনভেনশন আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪’ শীর্ষক এক অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি

বড়লেখার রাসেল পেলেন সোশ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড Read More »

সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর): কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে নাটোরের সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদের আয়োজনে রোববার বেলা ১২টার দিকে সিংড়া গরুহাটি থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের

সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা Read More »