একটি গ্রামে ২ জন মাত্র মানুষ
ময়মনসিংহ প্রতিনিধি: পুরো গ্রামজুড়ে একটিমাত্র ঘর। ওই ঘরের বাসিন্দা দুই স্বামী-স্ত্রী ছাড়া গোটা গ্রামে আর কোনো মানুষের অস্তিত্ব নেই। যে দেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার ১৭১ জন, সেখানে একটি গ্রামে মাত্র দুজন মানুষ থাকার এ ঘটনা অবিশ্বাস্য মনে হলেও সত্য। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের এ গ্রামটির নাম উমানাথপুর। আর এ গ্রামের দুই […]










