আত্রাই নদীতে গোসল করতে গিয়ে ২ শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীর মাধব ঘাটে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। তাদের চেষ্টায় একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, আরেকজন এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
আত্রাই নদীতে গোসল করতে গিয়ে ২ শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার Read More »










