ছাতকের ইউপি চেয়ারম্যান র্যাবের হাতে গ্রেফতার
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে (৫৬) গ্রেফতার করেছে র্যাব- ৯ এর একটি দল। রোববার দুপুরে র্যাব- ৯ এর একটি দল সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অদুদ আলমকে কোতোয়ালি থানায় সোর্পদ করা হয়েছে। তিনি কালারুকা গ্রামের মৃত হাজী আকবর আলীর ছেলে। […]










