বুধবার, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

AL FAISAL

কুমিল্লায় বিজিবির ধানের চারা বিতরণ

শাহ ইমরান, কুমিল্লা: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ বিবিরবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় ১০ বিজিবির বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম করা হয়। এসময়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ জন কৃষকদের মাঝে ৩৫০০ আটি ইরি- ২২ জাতের ধানের চারা বিতরণ করা হয়। কুমিল্লা […]

কুমিল্লায় বিজিবির ধানের চারা বিতরণ Read More »

পীরগঞ্জে ছাতুয়া মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ(রংপুর): রংপুরের পীরগঞ্জ উপজেলার ছাতুয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সাথে মাদ্রাসাটির হতাশাজনক শিক্ষার্থীর সংখ্যায় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করছেন। অভিযোগে জানা গেছে, মাদ্রাসাটির সুপার একেএম শহিদুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি কোনো টেন্ডার ছাড়াই মাদ্রাসাটির পুরাতন ভবন

পীরগঞ্জে ছাতুয়া মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ Read More »

চাটখিলে বন্যার্তদের ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ত্রাণ বিতরণ

আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী): নোয়াখালী জেলার চাটখিলে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এখানে কর্মরত মেডিসিন কোম্পানির প্রতিনিধিরা। একই সঙ্গে তারা বন্যার্তদের নগদ আর্থিক অনুদান ও ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার আয়োজন করেন। নিপ্রো জেএমআই ফার্মার এরিয়া ম্যানেজার নজির আহমেদ হারুন জানান, সংগঠনগুলোর পক্ষ থেকে বন্যার প্রথম দাফে ৩শ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

চাটখিলে বন্যার্তদের ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ত্রাণ বিতরণ Read More »

বিরলে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ১৬

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বিরলে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে ১৬ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ শিশু। সোমবার মধ্যরাত সোয়া ২টার দিকে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরগঞ্জ বিওপির খোপড়াগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা দিনাজপুর জেলার বিরল উপজেলার এবং নীলফামারী জেলার

বিরলে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ১৬ Read More »

রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ কাজে যোগ দিয়ে আড়াই ঘণ্টা পর পদত্যাগ

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: দায়িত্ব গ্রহণের আড়াই ঘণ্টা পর পদত্যাগ করলেন রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনারুল হক প্রাং। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার দুপুর ২টার দিকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে কলেজের উপাধ্যক্ষের কাছে দেন তিনি। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে প্রশাসন ভবনে প্রবেশ করে দায়িত্ব গ্রহণ করেন নবনিযুক্ত অধ্যক্ষ। জানা

রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ কাজে যোগ দিয়ে আড়াই ঘণ্টা পর পদত্যাগ Read More »

বান্দরবানের পাহাড়ে জুমের ধান কাটা শুরু

বাবুল খাঁন, নিজস্ব প্রতিবেদক: প্রকৃতির উপর নির্ভর করে পার্বত্য এলাকায় পাহাড়ের ঢালু ভুমিতে উৎপাদিত জুম চাষের ধান কাটা শুরু হয়েছে জুমিয়াদের মুখে হাসি ফুটেছে। চোখের দৃষ্টি যতদুর যায় বিশাল সবুজ পাহাড়ের ফাঁকে ফাঁকে দুর থেকে দেখা যায় সবুজ পাহাড়ের জুমের সোনালী রঙের পাকা ধান। এবছর বৃষ্টি দেরীতে হওয়ার কারনে জুমের ধান বপনে সময়ের ব্যবধান বেশী

বান্দরবানের পাহাড়ে জুমের ধান কাটা শুরু Read More »

ডাকাতিতে বাধা দেয়ায় গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, আটক ৩

মো. মনজুর রহমান, নাটোর: নাটোরের গুরুদাসপুরে ডাকাতদলের হামলায় হারেজ আলী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন হারেজ আলীর স্ত্রী ওলেদা বেগম (৭০)। এই ঘটনায় সন্দেহভাজন ৩ ডাকাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার বৃ-চাপিলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন। চাপিলা ইউপি চেয়ারম্যান

ডাকাতিতে বাধা দেয়ায় গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, আটক ৩ Read More »

‘ভারতকে সুবিধা দিতে কোটি কোটি টাকা খরচ করে রেললাইন নির্মাণ করা হয়েছে’

রুহুল আমিন বাবু, বাগেরহাট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. ওয়াহিদ উজ্জামান বলেছেন, একটা দেশকে সুবিধা দিতে কোটি কোটি টাকা ব্যয় করে রেললাইন নির্মাণ করা হয়েছে। মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। এসব মূলত প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখতে করা হয়েছে। আর বিগত ১৬ বছর ধরে খুলনা বিভাগ বৈষম্যের স্বীকার হয়েছে। সেই বৈষম্যকে নিরসন করে আমাদের এগিয়ে

‘ভারতকে সুবিধা দিতে কোটি কোটি টাকা খরচ করে রেললাইন নির্মাণ করা হয়েছে’ Read More »

মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

রকিবুজ্জামান, মাদারীপুর: মাদারীপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার এর সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার ইতিপূর্বে জয়িতা ফাউন্ডেশন এর পরিচালক (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার মাদারীপুরে

মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় Read More »

নরসিংদীতে সাবেক মন্ত্রী রাজুর বিরদ্ধে ৪ নেতাকে গুমের অভিযোগে মামলা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী: নরসিংদীর রায়পরা উপজেলার বাঁশগাড়ীতে আওয়ামী লীগের ৪ নেতাকে গুমের অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু, নরসিংদীর সাবেক পুলিশ সুপার আমেনা বেগমসহ রায়পুরা থানা ও জেলা পুলিশের ৪৮ সদস্যসহ এ মামলায় মোট ৬৭ জনকে আসামি করা হয়েছে।

নরসিংদীতে সাবেক মন্ত্রী রাজুর বিরদ্ধে ৪ নেতাকে গুমের অভিযোগে মামলা Read More »