পেঁয়াজ, আলু, কীটনাশকে শুল্ক কমল
যায়যায়কাল প্রতিবেদক: ছাত্রজনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও অগাস্ট মাসে সৃষ্ট অচলায়তন, পণ্য পরিবহনের বিঘ্ন এবং সাম্প্রতিক বন্যার জেরে তৈরি হওয়া উচ্চমূল্যের বাজারে স্বস্তি দিতে পেঁয়াজ, আলু ও কীটনাশক আমদানিতে সাময়িকভাবে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কীটনাশকের উপর প্রযোজ্য ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশে নির্ধারণ […]










