এমপক্স নিয়ে হিলি সীমান্তে বাড়তি সতর্কতা
খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : বিশ্বের কয়েকটি দেশে সংক্রামক রোগ এমপক্স (মাঙ্কিপক্স) ছড়িয়ে পড়ায় দিনাজপুরের হিলি সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বসানো হয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম। প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে কয়েকশো পাসপোর্ট যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করে থাকে। এছাড়া নেপাল ও ভুটানেও ঘুরতে যান অনেকে। বিষয়টি নিশ্চিত করে হিলি ইমিগ্রেশন ওসি […]










