আন্দোলনের মুখে দিনাজপুরে অধ্যক্ষ্যের পদত্যাগ
খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীন শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি। এর আগে সকাল ১০টা থেকে অধ্যক্ষ ফরিদা পারভীনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। বিকালে অধ্যক্ষ পদত্যাগের পর ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। সমাজকর্ম […]










