বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

AL FAISAL

তাড়াশে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশরাফুল ইসলাম আসিফ, চলনবিল : সিরাজগঞ্জের তাড়াশে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে তাড়াশ উপজেলা বিএনপির কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীদের এক আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বেচ্ছাসেবক দল তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. শাহাদাত […]

তাড়াশে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Read More »

বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজ-গফুরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

মো. জামাল উদ্দিন, বাঁশখালী(চট্টগ্রাম): বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল হামিদের আদালতে মঙ্গলবার সকালে মামলাটি করেন কালীপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক।

বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজ-গফুরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা Read More »

বগুড়ার শেরপুরে ড্রেন ধসে হুমকির মুখে জালাল উদ্দিন কমপ্লেক্স

আব্দুল মোমিন, শেরপরপুর(বগুড়া) : বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়ন পরিষদের নির্মাণকৃত ড্রেন ধ্বসে হুমকির মুখে পড়েছে জালাল উদ্দিন কমপ্লেক্স। গত সোমবার রাতে হুসাইন আল জাওয়াত থানায় অভিযোগে উল্লেখ করেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামে ২ বছর পূর্বে যথা যথ নিয়ম মেনে জালাল উদ্দিন কমপ্লেক্স নির্মাণ করে। পরবর্তীতে মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মন্টু ঐ এলাকার

বগুড়ার শেরপুরে ড্রেন ধসে হুমকির মুখে জালাল উদ্দিন কমপ্লেক্স Read More »

এস আলম প্রভাবমুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক

যায়যায় কাল প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বেশির ভাগ শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক দেওয়া হবে। তারাই ব্যাংকটি পরিচালনা করবেন। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার এ সিদ্ধান্ত ব্যাংকটিকে জানাতে পারে। বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন,

এস আলম প্রভাবমুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক Read More »

গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্রসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে ভাঙচুর ও

গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন Read More »

ডিমলায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিনিধি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ বছর পূর্তি উপলক্ষে নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বণ্যর্ঢ র‍্যালি বের করে। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে

ডিমলায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Read More »

কার ক্ষতি, কার লাভ: প্রশ্নের মুখে বে-টার্মিনাল নির্মাণ প্রকল্প?

যায়যায় কাল প্রতিবেদক: বিদেশি অর্থায়নে চট্টগ্রাম বন্দরে Bay Terminal নির্মাণ প্রকল্প চলমান। এরই মধ্যে এই প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়িরা। তারা বলছেন, সরকারি ও বেসরকারিভাবে বর্তমানে যে জেটিগুলো কার্যকর ও নির্মাণাধীন আছে সেগুলিই এখনো ঠিকমতো ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি। এসব জেটির মাত্র ৫০% ব্যাবহৃত হচ্ছে বলেও জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের

কার ক্ষতি, কার লাভ: প্রশ্নের মুখে বে-টার্মিনাল নির্মাণ প্রকল্প? Read More »

রাজশাহীর বিমানবন্দরে গোপালগঞ্জের গৃহবধূর দাপট, দুর্নীতি-অনিয়মের অভিযোগ

আবুল হাশেম, রাজশাহী: ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলীয়করণ ও আবাসন বাণিজ্যের মাধ্যমে বিমানের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শাহ মখদুম বিমান বন্দরের ম্যানেজার মোসা: দিলারা পারভীন এর বিরুদ্ধে। তার এ কার্যক্রম বাস্তবায়ন করতে গড়ে তুলেছেন অভ্যন্তরীণ সিন্ডিকেট। স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্হী শিক্ষক নেতা। শ্বশুরবাড়ি গোপালগঞ্জ হওয়ার সুবাদে অধস্তন সকল কর্মচারীকে তটস্থ করে রাখেন তিনি। ২

রাজশাহীর বিমানবন্দরে গোপালগঞ্জের গৃহবধূর দাপট, দুর্নীতি-অনিয়মের অভিযোগ Read More »

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর : ‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে নিউজ২৪ টেলিভিশনসহ সাতটি গণমাধ্যমে হামলা-ভাঙচুর ও দেশের বিভিন্ন গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার জেলায় কর্মরত সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের আয়োজনে শেরপুর প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন Read More »

গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

মো. মনজুরুল ইসলাম, নাটোর : বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর এবং কালের কণ্ঠসহ দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নাটোরের সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এই হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকরা বলেন, দুষ্করকারীরা গণমাধ্যমকে বন্ধ করতে এসব হামলা চালিয়েছে। আমরা সাংবাদিকরা যদি একজোট হয়ে থাকি, তাহলে কোনো ব্যক্তি কোনো গণমাধ্যম

গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন Read More »