রায়গঞ্জে জরাজীর্ণ শৌচাগারে ভেতরে বাইরে দুর্গন্ধ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের সামানে রয়েছে মাত্র একটি গণশৌচাগার। যা দীর্ঘদিন ধরে বেহাল দশা ও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন উপজেলায় আসা সর্বসাধারণ। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে প্রায় ৩০-৪০টি দোকান রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও নানা কাজে আসা মানুষের জন্য উপজেলা পরিষদের বাহিরে রয়েছে ঐ গণশৌচাগারটি। […]










