ফেডারেশন সংস্কারে ১৯ দফা দাবি ভলিবল খেলোয়াড়দের
ক্রীড়া প্রতিবেদক : দেশের ভলিবল ইতিহাসে সবচেয়ে বড় ঘটনার জন্ম ২০১৬ সালে। সেবার এশিয়ান সিনিয়র পুরুষ সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে বাংলাদেশ। সাঈদ আল জাবীর, হরষিত বিশ্বাস, সোহেল রানা, ইমরান হায়দার কাঞ্চন, মাসুদ মিলন, কায়সার হামিদ, আতিক, নারায়ণ, রাশেদ, আব্দুল মুমিন সাদ্দামদের হাত ধরে ইতিহাস রচনা করেন লাল-সবুজের প্রতিনিধিরা। জাতীয় পুরুষ […]










