বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মে ২০২৫

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

যায়যায়কাল প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, সপ্তাহখানেক আগে এ প্রক্রিয়া শুরু হয়। সব আনুষ্ঠানিকতা শেষ করে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য […]

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ Read More »

বিআরডিবির হাল ধরলেন উপজেলা সমবায় অফিসার

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: সরাইল উপজেলায় দীর্ঘদিন ধরে স্থবির থাকা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অবশেষে নতুন নেতৃত্বে সচল হতে যাচ্ছে। গত ৪ মে গঠিত অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটিতে উপজেলা সমবায় অফিসারকে সভাপতি মনোনীত করার মধ্য দিয়ে এই উদ্যোগের সূচনা হয়। কমিটি গঠনের পরপরই এক সভায় সিদ্ধান্ত হয়—বিআরডিবির কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে মাঠপর্যায়ে শুরু করা

বিআরডিবির হাল ধরলেন উপজেলা সমবায় অফিসার Read More »

ইউএনও মোশারফের হাত ধরে বদলে যাচ্ছে সরাইল

এস.এম পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: সরাইল যেন বদলে যাচ্ছে ধীরে ধীরে—অভ্যন্তরীণ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপনেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। আর এই পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে যার নাম বারবার উচ্চারিত হচ্ছে তিনি হলেন উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোশারফ হোসাইন। বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৬তম ব্যাচের এই কর্মকর্তা দায়িত্ব নিয়েছেন গত বছরের ১৪ নভেম্বর

ইউএনও মোশারফের হাত ধরে বদলে যাচ্ছে সরাইল Read More »

পত্রিকায় সংবাদ করায় হত্যা মামলায় সম্পাদক কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে একটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম এ আদেশ দেন। সাংবাদিক হাবিবুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকায় একটি ঘেরে সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া চালানোর সময় ২০২৪

পত্রিকায় সংবাদ করায় হত্যা মামলায় সম্পাদক কারাগারে Read More »

কাশ্মীর বিমানবন্দরে পাকিস্তানের ড্রোন হামলা

যায়যায়কাল ডেস্ক: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের সেনা সূত্র জানিয়েছে, পাকিস্তানের ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটেছে বলে তারা সন্দেহ করছে। কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এই তথ্য জানিয়েছে। ‘আমরা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছি, মনে হচ্ছে যেন সব জায়গায় বোমা ফাটছে,’ বিজেপির (ভারতীয় জনতা পার্টি) একজন জ্যেষ্ঠ সদস্য ভারিন্দার জিৎ

কাশ্মীর বিমানবন্দরে পাকিস্তানের ড্রোন হামলা Read More »

নরসিংদীতে অপহরণের ৬ লাখ টাকা না পেয়ে তরুন কে হত্যা

নরসিংদী প্রতিনিধি: অপহরণের পর ৬ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শুভ (২০) নামে এক তরুণকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখেছে অপহরণকারীরা। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে নরসিংদী সদর উপজেলার নরসিংদী- মদনপুর সড়কের ৬ নম্বর ব্রিজের পাশে শুভর লাশ ফেলে রেখে চলে যায়। পরে নরসিংদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শুভ নরসিংদী

নরসিংদীতে অপহরণের ৬ লাখ টাকা না পেয়ে তরুন কে হত্যা Read More »

হাসপাতালে গৃহবধূর মরদেহ ফেলে পালালেন শ্বশুরবাড়ির লোকজন!

পাবেল হাসান, সুনামগঞ্জ: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূর মৃতদেহ ফেলে রেখে শ্বশুর বাড়ির লোকজন পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীর বাবার বাড়ির লোকজনের অভিযোগ- স্বামী ও শ্বশুর- শাশুড়ি নির্যাতন করে ওই নারীকে মেরে ফেলেছেন। নিহত নারীর নাম সাজেদা বেগম (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বশির মেয়ের স্ত্রী। সাজেদা

হাসপাতালে গৃহবধূর মরদেহ ফেলে পালালেন শ্বশুরবাড়ির লোকজন! Read More »

মির্জাপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৩

কবির হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পিকআপটি উল্টে যায়। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হন। পরে ফায়ার সার্ভিস

মির্জাপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৩ Read More »

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনসহ ৫ জনের

মো. রিপন হাওলাদার, মাদারীপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ প্রাণ গেছে ৫ জনের। সন্তান প্রসবের উদ্দেশ্যে ঢাকায় রওনা দেওয়া মাওলানা বিল্লাল ফকির সপরিবারে প্রাণ হারিয়েছেন। ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনা আক্তার, যিনি পরে ঢাকার একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। নিহতরা হলেন— মাওলানা বিল্লাল ফকির, তার বাবা সামাদ ফকির, মা সাহেদা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনসহ ৫ জনের Read More »

স্কুল শিক্ষার্থীদের চারা উপহার দিল নবীনগর মডেল প্রেসক্লাব

খাইরুল হাসান, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গাছের চারা উপহার দিল নবীনগর মডেল প্রেসক্লাব। শিক্ষার্থীদের ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়। এ সময় স্কুল কর্তৃপক্ষ গাছের চারা রোপন ও পরিচর্যা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করা হয়। বৃহস্পতিবার সকালে উক্ত প্রেসক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতায় স্কুলপ্রাঙ্গনে বৃক্ষরোপণ, বিতরণ ও

স্কুল শিক্ষার্থীদের চারা উপহার দিল নবীনগর মডেল প্রেসক্লাব Read More »