মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্টোবর ৫, ২০২৬

ঘুষ খাওয়ার কথা স্বীকার করে ভাইরাল চুনারুঘাটের এএসআই

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াসের বিরুদ্ধে মামলা তদন্তের নামে ঘুষ দাবি, ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও অনিয়মের অভিযোগ উঠেছে। এরই মধ্যে একটি মামলার তদন্তে গিয়ে প্রকাশ্যে ঘুষ নেওয়াকে যৌক্তিক দাবি করে দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি চুনারুঘাট উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও বাজারে এ […]

ঘুষ খাওয়ার কথা স্বীকার করে ভাইরাল চুনারুঘাটের এএসআই Read More »

হলের ৯তলা থেকে লাফ দিয়েও বেঁচে গেল ঢাবি শিক্ষার্থী, শঙ্কামুক্ত

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ভবন থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার দিবাগত রাত একটার দিকে হলের সন্তোষ ভবনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

হলের ৯তলা থেকে লাফ দিয়েও বেঁচে গেল ঢাবি শিক্ষার্থী, শঙ্কামুক্ত Read More »

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স: দুইশ সিজারিয়ান অপারেশন করে কেক কেটে উদযাপন

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে সম্পন্ন হয়েছে দুইশতম সিজারিয়ান অপারেশন (সি-সেকশন)। সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা নরমাল ডেলিভারি সেবার পাশাপাশি মাতৃস্বাস্থ্যসেবার এই মাইলফলক অর্জন উপলক্ষে হাসপাতাল পরিবার এক আনন্দঘন পরিবেশে কেক কেটে দিনটি উদ্‌যাপন করেছে। গ্রামীণ জনপদে নিরাপদ প্রসবসেবা নিশ্চিতকরণে এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স: দুইশ সিজারিয়ান অপারেশন করে কেক কেটে উদযাপন Read More »