বান্দরবানে অপহরণকারী চক্রের ৪ সদস্য আটক
ওসমান গনি, স্টাফ রিপোর্টার: বান্দরবানের লামা উপজেলায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।গ্রেফতারকৃতরা হল থানচি উপজেলার রেমাক্রি এলাকার শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জেকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা এবং লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত […]










