মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Shamol

কেন এমপিদের জন্য প্রশিক্ষণের আয়োজন

যায়যায়কাল প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ […]

কেন এমপিদের জন্য প্রশিক্ষণের আয়োজন Read More »

তেল সংকটের আশঙ্কায় সাতক্ষীরায় পেট্রোল পাম্পে দীর্ঘলাইন

স্টাফ রিপোর্টার: ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘর্ষের প্রভাবে মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। যদিও বাংলাদেশে সরাসরি প্রভাব পড়েনি, সরকারি নির্দেশনায় তেল ও গ্যাসের সাশ্রয়ী ব্যবহার প্রচলিত হয়েছে। এরপরেও, সাতক্ষীরার বিভিন্ন এলাকায় তেলের সংকটের আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকেই পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও যানজট দেখা গেছে। স্থানীয়রা বলছেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়া এবং

তেল সংকটের আশঙ্কায় সাতক্ষীরায় পেট্রোল পাম্পে দীর্ঘলাইন Read More »

ইরানের শক্ত রণকৌশলে বিপর্যস্ত ইসরায়েল-যুক্তরাষ্ট্র

যায়যায়কাল ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে যৌথ অভিযান শুরু করে, তখন তাদের মূল লক্ষ্য ছিল তেহরানের শাসনব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনা। কাগজে-কলমে এই লক্ষ্য হয়তো এখনো আছে। তবে ওয়াশিংটন থেকে আসা সাম্প্রতিক বার্তাগুলো ইঙ্গিত দিচ্ছে, আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসে তাদের এখন নতুন করে হিসাব-নিকাশ করতে হচ্ছে। মাঠের পরিস্থিতিতে দেখা যাচ্ছে, এই অভিযান

ইরানের শক্ত রণকৌশলে বিপর্যস্ত ইসরায়েল-যুক্তরাষ্ট্র Read More »

ইরান যুদ্ধের কারণে হতে পারে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, সাশ্রয়ী হওয়ার আহ্বান সরকারের

যায়যায়কাল প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, জ্বালানির সম্ভাব্য উৎসসমূহ থেকে কাঙ্ক্ষিত পরিমাণে ও সঠিক সময়ে জ্বালানির সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে দেশের অভ্যন্তরে বর্তমান চাহিদা অনুসারে

ইরান যুদ্ধের কারণে হতে পারে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, সাশ্রয়ী হওয়ার আহ্বান সরকারের Read More »

ইবির নারী শিক্ষককে হত্যা করে কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপর্যুপরি ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হয়েছেন। একই সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। বুধবার বিকেল চারটার দিকে ক্যাম্পাসের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে ওই শিক্ষকের ২২৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। শিক্ষকের মৃত্যুর

ইবির নারী শিক্ষককে হত্যা করে কর্মচারীর আত্মহত্যার চেষ্টা Read More »

খামেনির উত্তরসূরিকেও হত্যা করার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

যায়যায়কাল ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে যাকেই বেছে নেওয়া হবে তাকেই হত্যার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এএফপি বলছে, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। ওই পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ‘ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি

খামেনির উত্তরসূরিকেও হত্যা করার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর Read More »

জগদল ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন এমদাদুল হক

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নতুন করে যে নামটি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে, তিনি হলেন ইতালি প্রবাসী তরুণ রাজনীতিবিদ এমদাদুল হক (মোল্লা)। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চায়ের দোকান, বাজার, গ্রাম্য আড্ডা—সবখানেই এখন তাকে ঘিরে কৌতূহল

জগদল ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন এমদাদুল হক Read More »

খামেনি হত্যা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হবে

যায়যায়কাল ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা স্বল্পমেয়াদে রাজনৈতিকভাবে পশ্চিমা বিশ্বের জন্য কিছুটা সুবিধাজনক অবস্থা তৈরি করলেও দীর্ঘমেয়াদে তা হিতে বিপরীত হতে পারে। আল জাজিরায় প্রকাশিত একটি মতামতে পুরস্কারজয়ী ফিলিস্তিনি সাংবাদিক দাউদ কুতুব এমন মন্তব্যই করেছেন। মতামতটিতে তিনি লিখেছেন, যুদ্ধের একটি জনপ্রিয় কৌশল হলো শত্রুর নেতৃত্বকে নির্মূলের চেষ্টা করা।

খামেনি হত্যা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হবে Read More »

এআই ব্যবহার করে ইরানে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যায়যায়কাল ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ফলে যুদ্ধ পরিকল্পনা ও হামলার গতি ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময় এতটাই কমিয়ে দিচ্ছে যে মানুষ কেবল যন্ত্রের প্রস্তাব অনুমোদন করার ভূমিকায় নেমে আসার দ্বারপ্রান্তে রয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে

এআই ব্যবহার করে ইরানে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Read More »

ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোন শত্রুদের জন্য আতঙ্ক

যায়যায়কাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ‘শাহেদ–১৩৬’ ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করে আসছে রাশিয়া। সেই ড্রোন এখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করছে ইরান। ৫০ হাজার ডলার মূল্যের এই ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য আলাদা করে চেনা যায়। গত ৪৮ ঘণ্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগরীয় অঞ্চলে আঘাত হেনেছে কয়েক শ শাহেদ ড্রোন।

ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোন শত্রুদের জন্য আতঙ্ক Read More »