সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগস্ট ২০২৪

জাসদ সভাপতি ইনু গ্রেপ্তার

যায়যায় কাল প্রতিবেদক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের মধ্যে এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করার কথা জানাল পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, সোমবার রাজধানীর উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছেন তারা। নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি হত্যা […]

জাসদ সভাপতি ইনু গ্রেপ্তার Read More »

সচিবালয় ঘেরাও: কারাগারে ৩৭৭ আনসার সদস্য

যায়যায় কাল প্রতিবেদক : সচিবালয় ঘেরাও ও গতকাল রোববার রাতে ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪ মামলায় ৩৭৭ আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজস্ট্রেট মো. সাইফুর রহমান এ আদেশ দেন। আদালতে এক উপপরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর শাহবাগ, রমনা, বিমানবন্দর ও পল্টন থানায় আনসার সদস্যদের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করা

সচিবালয় ঘেরাও: কারাগারে ৩৭৭ আনসার সদস্য Read More »

রাজনৈতিক পটপরিবর্তন: ভারতের সঙ্গে কমবে বাণিজ্য

যায়যায় কাল ডেস্ক : বাংলাদেশের সম্প্রতি যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে গেল, ভারতের ওপর তার যেমন রাজনৈতিক প্রভাব আছে, তেমনি অর্থনৈতিক প্রভাবও আছে। ভারতীয় কোনো কোনো গণমাধ্যম মনে করে, এই ঘটনা দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। গত এক দশকে বাংলাদেশের যে উচ্চ হারে প্রবৃদ্ধি হয়েছে, তার বদৌলতে বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অন্যতম বৃহত্তম অংশীদার

রাজনৈতিক পটপরিবর্তন: ভারতের সঙ্গে কমবে বাণিজ্য Read More »

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে নীলফামারীতে সমাবেশ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী : ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে সমাবেশ করেছেন সাংবাদিকরা। সোমবার বেলা ১২টার দিকে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা সমাবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এ বি এম মঞ্জুরুল আলম সিয়াম, সাবেক সভাপতি তাহমিন হক ববি ও সাবেক

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে নীলফামারীতে সমাবেশ Read More »

বাগেরহাটে নানা আয়োজনে জন্মাষ্টমী পালন

রুহুল আমিন বাবু, বাগেরহাট: বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে দিনটি উপলক্ষে বাগেরহাট শহরের শালতলা মোড়স্থ কেন্দ্রীয় হরিসভা মন্দিরে গীতাযোজ্ঞ, প্রার্থনা সভা, পূজা অর্চনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন

বাগেরহাটে নানা আয়োজনে জন্মাষ্টমী পালন Read More »

শহীদদের স্বপ্নের দেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ: সালাউদ্দিন আহমেদ

কবির হোসেন, টাঙ্গাইল: শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। যে বাংলাদেশে মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার সমুন্নত থাকবে। দেশবাসীকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ সে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পলাশের বাড়িতে গিয়ে এ কথা বলেন

শহীদদের স্বপ্নের দেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ: সালাউদ্দিন আহমেদ Read More »

রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আবুল হাশেম, রাজশাহী : এনটিভির রাজশাহীর স্টাফ রিপোর্টার শ.ম. সাজু’কে আহ্বায়ক ও দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল’কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক তলবি সভায় এই কমিটি গঠন করা হয়। এর আগে পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়। তলবি

রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন Read More »

ঢাবির নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক নিয়াজ

যায়যায় কাল প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে এ বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন বলেও ওই সূত্র জানিয়েছেন। অধ্যাপক নিয়াজ আহমেদ খান বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহ–উপাচার্য হিসেবে দায়িত্ব পালন

ঢাবির নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক নিয়াজ Read More »

ফারাক্কার ১০৯ গেট খুলে দিয়েছে ভারত

যায়যায়কাল ডেস্ক: বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কা বাঁধের ১০৯টি দরজা খুলে দিয়েছে ভারত। প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় সোমবার এই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদসহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল

ফারাক্কার ১০৯ গেট খুলে দিয়েছে ভারত Read More »

গাজী টায়ার কারখানায় আগুন, নিখোঁজ ১৭৩ জন

নারাযণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারাখানায় আগুনের ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ আছেন। তাদের কেউ কারখানার শ্রমিক নন বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। কারখানায় হামলা চালিয়ে লুটপাট কিংবা অন্য কোনো কাজে তারা এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার দুপুরে আগুনে পুড়ে যাওয়া কারখানার সামনে নিখোঁজ মানুষের স্বজনেরা ভিড় জমাতে থাকেন। তখন ফায়ার সার্ভিস নিখোঁজের

গাজী টায়ার কারখানায় আগুন, নিখোঁজ ১৭৩ জন Read More »