মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগস্ট ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ২৬ জনের নামে হত্যা মামলা

সালমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ২৬ জনের নামে সদর থানায় হত্যা মামলা হয়েছে। ২০২১ সালের ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার টিএ রোডে সংঘর্ষের সময় মাওলানা হুসাইন আহম্মেদ হত্যার ঘটনায় তার বড় বোন তানিয়া […]

ব্রাহ্মণবাড়িয়ায় উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ২৬ জনের নামে হত্যা মামলা Read More »

ফটিকছড়িতে বন্যায় দুই মরদেহ উদ্ধার , নিখোঁজ ১

কামরুল হাসান, ভুজপুর (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে স্মরণকালের ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এতে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছে আরও একজন। উদ্বেগ উৎকণ্ঠা মধ্যে দিয়ে দিন-রাত পার করছেন এলাকাবাসী। বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাতটি ছিল বন্যার ভয়াবহ রূপ। স্মরণকালের এ ভয়াবহ বন্যায় উপজেলাজুড়ে বন্যাদুর্গত মানুষের বাঁচার আকুতি, হাহাকার, আতংকে ভয়াল পরিবেশ সৃষ্টি হয়। তবে

ফটিকছড়িতে বন্যায় দুই মরদেহ উদ্ধার , নিখোঁজ ১ Read More »

১৭ বছর পর নিজ গ্রামে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

রাকিব হোসেন, ভোলা: ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর নিজ নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানে ফিরলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। দীর্ঘসময় পর ভোলার মাটিতে পা রাখলে জনগণের ভালোবাসায় সিক্ত হন তিনি। গত বুধবার ঢাকা থেকে লঞ্চযোগে ইলিশা হয়ে হাজার হাজার নেতাকর্মীর শুভেচ্ছা নিয়ে বোরহানউদ্দিন উপজেলার কুড়ালিয়া হাউজে

১৭ বছর পর নিজ গ্রামে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম Read More »

বান্দরবানের প্রভাবশালী কোটিপতি ড্রাইভার চপ্রু অং মার্মা

বাবুল খাঁন, বান্দরবান : বান্দরবান জেলা পরিষদের ক্ষমতাধর প্রভাবশালী কোটিপতি ড্রাইভার চপ্রু অং মার্মা। তৃতীয় শ্রেণির এই কর্মচারী চেয়ারম্যানের ব্যাক্তিগত গাড়ি চালক হওয়ার সুবিধাদে অল্প দিনে বনে যায় কোটি টাকার মালিক। নামে-বেনামে বিভিন্ন এলাকায় জায়গায় জমি ক্রয় করেন এমনি অভিযোগ অনেকের। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ক্লিনার পদে নিয়োগ পায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর

বান্দরবানের প্রভাবশালী কোটিপতি ড্রাইভার চপ্রু অং মার্মা Read More »

নীলফামারীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী: নীলফামারীর সদরে মোখলেছার রহমান (৫৯) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রামনগরের বেরুবন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোখলেছার রহমান রামনগর চরচড়া বাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ রাতে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময়ে

নীলফামারীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা Read More »

ঘরে বন্যার পানি, আইপিএস বন্ধ করতে গিয়ে প্রাণ হারালেন যুবক

মো. এরশাদ আলী, হাটহাজারী(চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে বৃহস্পতিবার বন্যার পানি বেড়ে যাওয়ায় আইপিএস সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিয়াউর রহমান শাকিব(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা ফরহাদাবাদ ইউনিয়ন ৭নং ওয়ার্ডে ইউছুপ চৌধুরীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অতিবৃষ্টির ফলে রাতে হালদা বাঁধ ভাঙার কারণে নিহতের বাড়িতে বন্যার

ঘরে বন্যার পানি, আইপিএস বন্ধ করতে গিয়ে প্রাণ হারালেন যুবক Read More »

সিলেটে বন্যা দুর্গতদের সাংবাদিক রুদ্র ও তার বন্ধুদের ত্রাণ সহায়তা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী : সিলেটে বন্যা কবলিত এলাকার দুর্দশাগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে সংবাদকর্মী রুদ্র ও তার বন্ধুমহল। শুক্রবার ভয়াবহ বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সংবাদকর্মী রুদ্র ও তার বন্ধুমহল। সকালে তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বন্যা কবলিত এলাকায় নয়া ঠাকুরের মাটি গ্রামে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। কানাইঘাট খেয়াঘাটে বন্যায় দুর্দশাগ্রস্থ মানুষের মাঝে ১১৫

সিলেটে বন্যা দুর্গতদের সাংবাদিক রুদ্র ও তার বন্ধুদের ত্রাণ সহায়তা Read More »

টিএসসিতে শুক্রবার সংগ্রহ প্রায় দেড় কোটি টাকা

যায়যায় কাল প্রতিবেদক : বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য শনিবার টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা গতকাল শুক্রবার যে পরিমাণ ত্রাণসামগ্রী টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে তুলে দিয়েছেন, তা বহন করতে প্রায় ৫০টি ট্রাক লেগেছে৷ দিনভর ত্রাণ ও নগদ অর্থ

টিএসসিতে শুক্রবার সংগ্রহ প্রায় দেড় কোটি টাকা Read More »

বন্যার শঙ্কা নেই, তিস্তার পানি বিপদসীমার নিচে

মো. সাইফুল ইসলাম, নীলফামারী : ভারতের সিকিমে পাহাড় ধসের কারণে তিস্তা নদীর ওপরে নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ ভেঙে গেছে। ফলে পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানির চাপ বাড়লেও তিস্তায় বন্যার শঙ্কা নেই। তিস্তা পাড়ের মানুষদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক

বন্যার শঙ্কা নেই, তিস্তার পানি বিপদসীমার নিচে Read More »

একটি নিখোঁজ সংবাদ

মো. কামাল হোসেন (৩৫) একজন বুদ্ধিপতিবন্ধী। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, গায়ের রং কালো, ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি পরিহিত। তিনি গত ১৮ আগস্ট পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। এখন পর্যন্ত তিনি বাড়িতে ফিরে আসেন নাই। সকলের কাছে অনুরোধ উপরোক্ত ব্যক্তির সন্ধান পেলে নিম্নের নাম্বারে যোগাযোগ করতে বলা

একটি নিখোঁজ সংবাদ Read More »