গাজীপুরে পুলিশসহ ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক পুলিশ ও এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর বাসন থানার সামনে থেকে মঙ্গলবার ভোরে পুলিশ সদস্যের এবং কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির পাশের লেক থেকে যুবকের লাশ পাওয়া যায়। নিহত পুলিশ সদস্যের নাম আবদুল মালেক (৪৫)। তিনি গাজীপুর নগরীর বাসন থানার কনস্টেবল ছিলেন। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। […]










