রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগস্ট ২০২৪

উত্তরায় সংঘর্ষে ২২ জন গুলিবিদ্ধ

যায়যায় কাল প্রতিবেদক : রাজধানী উত্তরায় আজ রোববার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন। উত্তরা আধুনিক হাসপাতালে ৯ জন ও ক্রিসেন্ট হাসপাতালে গুলিবিদ্ধ ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। দুপুর ১২টার দিকে আজমপুরে বিক্ষোভকারী ও আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ চলে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব […]

উত্তরায় সংঘর্ষে ২২ জন গুলিবিদ্ধ Read More »

রংপুরে কাউন্সিলরসহ নিহত ৩

রংপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তারা তিনজনই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে। নিহতদের একজন হলেন রংপুর সিটি করপোরেশেনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি হারাধন

রংপুরে কাউন্সিলরসহ নিহত ৩ Read More »

ফেনীতে সংঘর্ষে ৫ জন নিহত

ফেনী প্রতিনিধি : ফেনীতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার বেলা দুইটার দিকে সংঘর্ষ শুরু হয়। সকাল থেকে বিক্ষোভকারীরা অসহযোগের সমর্থনে মহিপাল এলাকায় বিক্ষোভ করছিলেন। তবে দুপুর দুইটার দিকে মহিপাল সেতুর নিচে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা মিছিল নিয়ে এলে সংঘর্ষ শুরু হয়।

ফেনীতে সংঘর্ষে ৫ জন নিহত Read More »

অসহযোগ আন্দোলন: ১৩ জেলায় নিহত ৩২

যায়যায় কাল প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে আজ রোববার থেকে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচিতে এখন পর্যন্ত (বিকেল ৪ টা পর্যন্ত) ফেণীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৩ জন, পাবনায় ২ জন,

অসহযোগ আন্দোলন: ১৩ জেলায় নিহত ৩২ Read More »

ছাড়ছে না দূরপাল্লার বাস

যায়যায় কাল প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। রোববার বাস চালক ও কাউন্টারের কর্মীরা জানিয়েছেন ‘নাশকতার শঙ্কায়’ ঢাকা থেকে বাইরের জেলার উদ্দেশে কোন বাস টার্মিনাল থেকে তারা বের করছেন না। রাজধানীর মহাখালী, গাবতলী এবং সায়েদাবাদ টার্মিনাল ঘুরে দেখা গেছে দূরপাল্লার

ছাড়ছে না দূরপাল্লার বাস Read More »

মাগুরায় পুলিশ-বিএনপি সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

যায়যায় কাল প্রতিবেদক : মাগুরা শহরে পুলিশ ও বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের পর এক ছাত্রদল নেতার গুলিবিদ্ধ লাশ নেওয়া হয়েছে হাসপাতালে। রোববার বেলা ১১টার দিকে শহরের ঢাকা রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপি

মাগুরায় পুলিশ-বিএনপি সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু Read More »

শাহবাগে পিজি হাসপাতালে আগুন

যায়যায় কাল প্রতিবেদক : সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শাহবাগে জড়ো হওয়া আন্দোলনকারীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়েছে। রোববার বেলা সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একদল শ্রমিক লাঠিসোঁটা হাতে শাহবাগে জড়ো হন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী

শাহবাগে পিজি হাসপাতালে আগুন Read More »

মুন্সিগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত

যায়যায় কাল প্রতিবেদক : মুন্সিগঞ্জ শহরে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে আজ রোববার আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। সকাল পৌনে ১০টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ২২ থেকে ২৫ বছর। মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত Read More »

আবার মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

যায়যায় কাল প্রতিবেদক : সাত দিনের মাথায় আবার ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে ফোর-জি সেবা বন্ধ করা হয়। ফোর-জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু টু-জির মাধ্যমে কথা বলা যায়। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১২ কোটির বেশি। মোবাইল অপারেটরদের আজ সরকারি একটি

আবার মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ Read More »

চট্টগ্রামে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলার চেষ্টার সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত আটটার দিকে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম নাম মো. শহীদ (৩৬)। তিনি চকবাজারের রসুলবাগ এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে একদল লোক সিটি মেয়রের বাসায়

চট্টগ্রামে গুলিবিদ্ধ একজনের মৃত্যু Read More »