রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগস্ট ২০২৪

সুন্দরগঞ্জে লাম্পি স্কিন নিয়ে প্রাণিসম্পদ দপ্তরের সচেতনতা কার্যক্রম

মো. নাঈম ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গরুর লাম্পি স্কিন ডিজিজ(এলএসডি) একটি ভাইরাসজনিত রোগ। দেশে ২০১৯ সালের মার্চ-এপ্রিল মাসে চট্টগ্রামে সর্বপ্রথম এলএসডি রোগটি দেখা দেয়। পরবর্তী ২-৩ মাসের মধ্যে দেশের বেশ কয়েকটি জেলা উপজেলায় পশুদের মধ্যে দ্রুত এ রোগ ছড়িয়ে পড়ে। এ রোগ সাধারণত কম বয়সী হৃষ্টপুষ্ট বাছুর-গরু বেশি আক্রান্ত হয়। তবে মহিষ আক্রান্ত হতে পারে। […]

সুন্দরগঞ্জে লাম্পি স্কিন নিয়ে প্রাণিসম্পদ দপ্তরের সচেতনতা কার্যক্রম Read More »

মাহাতোদের কুড়মালি পাঠশালায় বৃক্ষরোপণ

কাজল দাস, রায়গঞ্জ : আমার মাটি আমার দায়-গাছ রোপণে বাঁচা যায়- প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে ক্ষুদ্র জাতিসত্তার মাহাতোদের কুড়মালি পাঠশালায় বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে। শুক্রবার বৃষ্টিমুখর দিনে বেলা ১১টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামে পাঠশালা চত্বরে এ আয়োজন করা হয়। এ সময় দেড় শতাধিক ওষধি, ফলদ

মাহাতোদের কুড়মালি পাঠশালায় বৃক্ষরোপণ Read More »

বগুড়ায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মো. ইউসুফ আলী,স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র নতুন কর্মসূচি অনুযায়ী শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়েছে। ঘোষিত এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরের পর থেকেই বগুড়াতে বৃষ্টি উপেক্ষা করে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জড়ো থাকেন শিক্ষার্থীরা। বেলা আড়াইটা পর্যন্ত শহরের সাতমাথায় যান চলাচল

বগুড়ায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ Read More »

কালীগঞ্জে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে ৩ মাসব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন জেলা আইসিটি অফিসার অনিমেষ চন্দ্র বসুনিয়া। পিএফ আইটি ট্রেনিং সেন্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্পের আওতায় ৩ মাসব্যাপী ফ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে ।

কালীগঞ্জে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ Read More »

নালিতাবাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে আলাচাদ (৩০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আলাচাদ মিয়া উপজেলার যোগানিয়া ইউনিয়নের উত্তর কাপাশিয়া জারুয়ারপাড় এলাকার আক্কাস আলীর পুত্র। শনিবার সকালে নিজ বসতঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত ওই মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

নালিতাবাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার Read More »

হিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কৌশিক চৌধুরী, হিলি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দাফা দাবি আদায়ের লক্ষ্যে এবং রোববার থেকে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার বিকেল ৪টায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে স্থলবন্দরের প্রধান সড়ক চারমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল

হিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Read More »

ঢাকায় সকাল ৬-৯টা পর্যন্ত কারফিউ শিথিল: স্বরাষ্ট্রমন্ত্রী

যায়যায় কাল প্রতিবেদক : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে রাজধানী ঢাকাসহ চার জেলায় রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন তিনি। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আজ শনিবার রাতে সচিবালয়ে এক

ঢাকায় সকাল ৬-৯টা পর্যন্ত কারফিউ শিথিল: স্বরাষ্ট্রমন্ত্রী Read More »

চট্টগ্রামে আমীর খসরুসহ ৪ নেতার বাসায় হামলা আগুন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনসহ চার নেতার বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বাসার নিচে থাকা গাড়িও। আজ শনিবার রাত আটটা থেকে নয়টার মধ্যে এ ঘটনা ঘটেছে। বিএনপির নেতাদের দাবি, ছাত্রলীগ–যুবলীগ এ হামলায়

চট্টগ্রামে আমীর খসরুসহ ৪ নেতার বাসায় হামলা আগুন Read More »

রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে: সেনাপ্রধান

যায়যায় কাল প্রতিবেদক : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। সেনাপ্রধান শনিবার ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ (মতবিনিময়) গ্রহণ করেন। সেখানে তিনি এ কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর

রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে: সেনাপ্রধান Read More »

পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র সিলেট

যায়যায় কাল প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির মধ্যে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সিলেট মহানগরী রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার দুপুর থেকে শিক্ষার্থীরা নগরীর চৌহাট্টায় বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দেন। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও বাবার বুলেট ছোড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে

পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র সিলেট Read More »