মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু
খাঁন মো. আঃ মজিদ দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (মধ্যপাড়া কঠিন শীলা খনি) থেকে এক মাস বন্ধ থাকার পর পাথর উত্তোলন শুরু হয়েছে। বুধবার সকাল ৭টায় প্রথম শিফট থেকে পাথর উত্তোলন শুরু করা হয়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি খনির ভূ-গর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। […]










