নওগাঁয় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
রানা সরদার, নওগাঁ: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। রোববার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন-নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। নওগাঁ জেলা প্রশাসন ও নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস এর আয়োজন করে। […]










