আত্রাই-রাণীনগরে আ’লীগের ৩ নেতা গ্রেফতার
মো: গোলাম মোরশেদ, রাণীনগর (নওগাঁ): নওগাঁর আত্রাই ও রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে এবং বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভর-তেতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা […]










